0
Items
0.00

My Cart

খাদ্য ও পুষ্টি

খাবারে অরুচি? জেনে নিন রুচি বাড়ানোর উপায়!


জীবনে একবারও অরুচিতে ভুগেননি, এমন মানুষ কমই আছে। বেশির ভাগ সময়ই জ্বরের একটা উপসর্গ হিসেবে এটা হয়ে থাকে। যেকোনো ভাইরাস, ব্যাকটেরিয়া বা পরজীবী সংক্রমণ হলে মুখে রুচি সাময়িক কমে যায়। কিন্তু জ্বর সেরে যাওয়ার কিছুদিন পরও যদি এ সমস্যা সেরে না যায় এবং কয়েক সপ্তাহ পর্যন্ত থাকে, তাহলে আর অপেক্ষা না করে চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করতে হবে। রুচি বাড়ানোর ওষুধ খাওয়ার চাইতে বেশি জরুরি হলো, অরুচির কোনো গুরুতর কারণ আছে কি না, তা জানা।

  •     নানা রকম ওষুধের কারণে অরুচি হতে পারে। তাই আপনার ওষুধের তালিকাটি নিয়ে একজন বিশেষজ্ঞের সঙ্গে কথা বলুন।
  •     আন্ত্রিক প্রদাহ, কর্টিসল হরমোনের ঘাটতি, হৃদ্‌রোগ, হাঁপানি, রক্তস্বল্পতার কারণেও অরুচি হয়।
  •     পেপটিক আলসারে পেটে জ্বালাপোড়ার সঙ্গে অরুচি থাকতে পারে।
  •     অনেক দিন ধরে অরুচি থাকলে রক্তশূন্যতা হতে পারে। আর এর সঙ্গে যদি ওজন হ্রাস পায়, তখন দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। কারণ, অরুচি ক্যানসারেরও একটি লক্ষণ।
  •     দীর্ঘমেয়াদি সংক্রমণ, যেমন যক্ষ্মা হলে অরুচি হয়।
  •     আবার মানসিক অবসাদ, বিষণ্নতা বা অতিরিক্ত টেনশনেও অনেকের অরুচি হয়ে থাকে।
  •     যকৃৎ বা কিডনি সমস্যা থাকাও বিচিত্র নয়।

তাই অরুচির লক্ষণটি যদি কয়েক সপ্তাহ ধরে থাকে, তবে অবহেলা না করে আজই একজন ডাক্তারের সঙ্গে কথা বলুন।


Related Posts

রোজায় সুস্থ থাকতে কিছু ডায়েট টিপস!
15th February,2024

এ বছরের সবচেয়ে গরম সময়টায় আমাদের প্রাণপ্রিয় মাহে রমজানের আগমন। কিন্তু প্রচণ্ড তাপমাত্রা এবং বাতাসে জলীয় বাষ্পের বাড়াবাড়িটা একেবারেই অসহনীয় হয়ে উঠেছে। রোজা রাখার সময় প্...

Read More
ইফতারকে আরো স্বাস্থ্যকর করে তোলার 6টি টিপস্!
15th February,2024

এটি রমজানের সময়! পুরো পৃথিবীজুড়ে মুসলিমরা এই সময় রমজানের উপোস রাখবেন। তারা সারাদিন কোনো খাদ্য এবং পানীয় গ্রহণ করবেন না, এবং কেবলমাত্র সূর্যোদয়ের আগে এবং সূর্যাস্ত...

Read More
রমজান-এর সময় উপবাস (রোজা) রাখার উপকারিতাগুলি কী কী?
15th February,2024

রামাদান (অথবা রমজান) হল আরবি ক্যালেন্ডারের সবচেয়ে পবিত্র মাস, যা সারা বিশ্বের সকল মুসলমান পালন করে থাকেন. এই পবিত্র মাসে যে জিনিসগুলো পালন করা হয় সেগুলো হল রোজা রাখা,...

Read More